রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে রাজবাড়ী জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন।
মতবিনিময় সভায় এসময় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের শেখ প্রমুখসহ উপজেলা সরকারি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস গোয়ালন্দ উপজেলার গণমাধ্যমকর্মীবৃন্দ।